শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনও স্থান নেই বাংলাদেশে: ড. ইউনূস

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪, ১৬:৩৬আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৬:৫৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনও স্থান পাবে না বাংলাদেশে। এই মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। ‘ফ্যাসিজমের সব বৈশিষ্ট্য’ আওয়ামী লীগ প্রদর্শন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

বুধবার (৩০ অক্টোবর) পত্রিকাটির অনলাইন সংস্করণে এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। ফিন্যান্সিয়াল টাইমসকে ড. ইউনূস বলেন, ‘আপাতত এখানে তার (শেখ হাসিনা) কোনও স্থান নেই। বাংলাদেশে আওয়ামী লীগের কোনও স্থান নেই। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা দেশের জনগণ, রাজনীতি ও বিভিন্ন প্রতিষ্ঠান সবকিছুকেই নিয়ন্ত্রণ করেছে। একটি গণতান্ত্রিক দেশে এরকম ফ্যাসিস্ট দলের অস্তিত্ব থাকতে পারে না।’

ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের প্রশ্নে ড. ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার আপাতত সে চেষ্টা করছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর তার সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। 

তিনি বলেছেন, ‘তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছ। রায় হওয়ার পর ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।’

চলতি মাসের শুরুতে সাবেক প্রধানমন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও শেখ হাসিনার ১৫ বছরেরও বেশি সময়ের শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের অভিযোগ এনেছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও মানবাধিকার সংগঠনগুলো।

দল হিসেবে আওয়ামী লীগ পুরো ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন ড. ইউনূস। তবে তারা (অন্তর্বর্তী সরকার) যেহেতু কোনও ‘রাজনৈতিক সরকার’ নন, তাই দলটির ভাগ্য নির্ধারণের দায়িত্ব নেবে না। 

আওয়ামী লীগ ভবিষ্যৎ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, এ প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, অন্যান্য রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেওয়া হবে।

/এসকে/এফএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী