স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৪, ২২:০৪আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ২২:০৪

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এখন থেকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বও পালন করবেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ কথা জানান।

তিনি জানান, ড. শিরিন শারমীন চৌধুরীর পদত্যাগের কারণে বর্তমানে জাতীয় সংসদের স্পিকারের পদটি শূন্য রয়েছে। স্পিকার না থাকায় সংসদ সচিবালয়ের আর্থিক ও প্রশাসনিক কাজে স্থবিরতা বিরাজ করছে। এ পরিপ্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় সংসদের স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্বও আইন উপদেষ্টাকে অর্পণের সিদ্ধান্ত হয়।

আইন উপদেষ্টা এখন থেকে তার ওপর অর্পিত অন্যান্য দায়িত্বের পাশাপাশি এ দায়িত্বও পালন করবেন।

/ইএইচএস/ইউআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম