অগ্রাধিকারে থাকবে খেলোয়াড়রা, কমিটির সদস্যরা নয়: আসিফ মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৪, ১৩:৫৬আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৭:০০

খেলোয়াড়রাই খেলাধুলার মূল স্টেকহোল্ডার উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারাই (খেলোয়াড়) অগ্রাধিকারে থাকবে। এতদিন পর্যন্ত অগ্রাধিকারে থাকতো কমিটির সদস্যরা। সেটা আর হবে না। এটা আমার সময়, আমি নিশ্চিত করবো।

শনিবার (২ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এসব কথা বলেন তিনি। এর আগে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে যমুনায় সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

খেলোয়াড়দের ফ্ল্যাটের দাবির বিষয় সম্পর্কে জানতে চাইলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, প্রধান উপদেষ্টার কাছে ওনারা এ বিষয়ে কিছু বলেননি। ওনাদের লিখিত দাবির মধ্যে বিষয়টি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের সক্ষমতার মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি বলেন, আমরা বাইরে থেকে ক্রিকেট টিমের অনেক পিআর দেখি, কিন্তু তাদেরও সমস্যা আছে। ছোট ছোট সমস্যা অ্যাড্রেস করা হয়নি। খেলাধুলার মূল স্টেকহোল্ডার হচ্ছেন খেলোয়াড়রা। তারাই অগ্রাধিকারে থাকবেন। এতদিন পর্যন্ত অগ্রাধিকারে থাকতেন কমিটির সদস্যরা। সেটা আর হবে না। এটা আমার সময়, আমি নিশ্চিত করবো।

নারী ফুটবল দলের বকেয়া বেতনের বিষয়ে জানতে চাইলে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, তাদের দুই মাসের বেতন বকেয়া আছে। বাফুফেতে এতদিন কাজী সালাউদ্দিন সাহেবের কমিটি ছিল, এখন নতুন কমিটি এসেছে, তাদের ওয়ার্কআউট করবো, যাতে ভবিষ্যতেও কখনও বেতন বকেয়া না হয়।

তিনি বলেন, বাফুফের বিশাল অঙ্কের ঋণ রয়েছে, সেটা কেন হলো? আর্থিক অনিয়মের বিষয় সামনে এসেছে। সেগুলো নিয়ে নতুন কমিটিকে অডিট করার জন্য বলেছি। যদি কোনও অনিয়ম পাওয়া যায়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এমআরএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
‘কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই’
‘টাকা নেওয়ার’ অভিযোগ: কুমিল্লার প্রশাসককে ‘মূর্খ’ বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী