বেতন-ভাতা নেবেন না প্রধান উপদেষ্টার দূত লুৎফে সিদ্দিকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৪, ১৭:৪২আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৮:৩৪

সরকারি বেতন-ভাতা নেবেন না প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এ জন্য তার নিয়োগ অবৈতনিক করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার (৩ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) প্রজ্ঞাপনের বিষয়টি প্রকাশ্যে আসে।

নতুন প্রজ্ঞাপনে আগের প্রজ্ঞাপনের শর্ত পুনর্বিন্যাস করার কথা বলা হয়েছে। পুনর্বিন্যাস করা প্রজ্ঞাপনে লুৎফে সিদ্দিকীর নিয়োগ বৈতনিক বলে উল্লেখ করা হয়। তিনি প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত থাকাকালীন যে সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন তা হলো  সরকারি কাজে ব্যবহৃত গাড়ি; এবং সরকারি ভ্রমণের ক্ষেত্রে নগদ ভাতা নেওয়া ছাড়া প্রকৃত যাতায়াত ও আবাসন সুবিধা।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর লুৎফে সিদ্দিকীকে প্রধান উপদেষ্টার দূত নিয়োগ দেওয়া হয়। ওই সময়ে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টা পদমর্যাদার বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। আগের প্রজ্ঞাপনে পদমর্যাদার বিষয়টি স্পষ্ট করা হলেও নতুন করে জারি করা প্রজ্ঞাপনে পদমর্যাদার কথা উল্লেখ করা নেই।

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম