৩ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৬, ০৫:৪১আপডেট : ১৬ মার্চ ২০১৬, ০৫:৪৪

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,সন্তান প্রসবের সময় ঝুঁকি এড়াতে প্রশিক্ষিত মিডওয়াইফের সহায়তা নেওয়ার জন্য জনসচেতনতা বাড়ানো দরকার।গর্ভবতী মায়েদেরকে এ বিষয়ে সচেতন করে তুলতে তৃণমূল পর্যায়ে বিশেষ সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি নিয়ে এগোতে হবে।
তিনি মঙ্গলবার ঢাকায় ‘প্রথম আলো’ কার্যালয়ে ‘বাংলাদেশে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় পেশাদার মিডওয়াইফ’ বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী নার্স ও মিডওয়াইফদের মানবিক দায়িত্ববোধের সঙ্গে রোগীদের সেবা প্রদানের আহ্বান জানিয়ে বলেন, নার্সিং-এর মতো মহান পেশায় নিয়োজিতদের রোগীর সেবাকে শুধু কাজ হিসেবে বিবেচনা করলে হবে না। মানুষের আস্থা অর্জনে তাদেরকে সচেষ্ট থাকতে হবে। একই সঙ্গে নতুন নিয়োগপ্রাপ্ত মিডওয়াইফদেরকে মায়েদের আস্থা অর্জনে কাজ করে যাওয়ার পরামর্শ দেন তিনি।
হাসপাতাল সংলগ্ন পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সরকারের গৃহীত উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, যে কোনও মূল্যে হাসপাতালের ভেতর ও বাইরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। স্বাস্থ্য কেন্দ্রের  কোনো কক্ষে যেন আবর্জনা না জমে সেদিকে সতর্ক থাকতে হবে।

সারা দেশে পর্যায়ক্রমে ৩ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের দ্বিতীয় শ্রেণীর পদে উন্নীত করে যথাযথ মর্যাদা দান করেছেন। তিনিই মিডওয়াইফদের মর্যাদা প্রতিষ্ঠিত করবেন।
বৈঠকে অন্যান্যের মাঝে সংসদ সদস্য ডা. হাবিব-এ মিল্লাত, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, নার্সিং সার্ভিসেস এর পরিচালক নিলুফার ফরহাদ, অভিনয় শিল্পী মনিরা ইউসুফ মেমি।

জেএ/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম