সংবিধান সংস্কার বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৪, ১৮:১৭আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৮:১৭

সংবিধান সংস্কার বিষয়ে বিভিন্ন অংশীজনদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে সংবিধান সংস্কার কমিশন।

সোমবার (১১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সিভিল সোসাইটিসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় ১৬টি সংগঠনের মোট ৩১ জন অংশগ্রহণ করেন। শুরুতেই জুলাই-আগস্টে নিহত ছাত্র-জনতার স্মরণে ১ মিনিট নীরবতা পালন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

অংশগ্রহণ করা সংগঠনগুলো হলো- বাংলাদেশ আদিবাসী ফোরাম, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশ (এএলআরডি), বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ), রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার, উইমেন উইথ ডিজএবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), নারীপক্ষ, বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, আইন ও সালিশ কেন্দ্র (আসক), চেঞ্জ ইনিশিয়েটিভ, বাঁচতে শেখা, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ ইন্টেলেকচুয়াল মুভমেন্ট (বিআইএম)।

সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ এবং কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী এবং ফিরোজ আহমেদ এতে অংশ নেন।

আগামী কয়েকদিন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশন মতবিনিময় সভা করবে।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম