ইউনূসের নেতৃত্বের প্রশংসা করলেন আল-আজহারের গ্র্যান্ড ইমাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৪, ১৬:০৬আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৯:০৫

আল-আজহার আল শরিফের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েব বলেছেন, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ হবে এবং উন্নতি করবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সবচেয়ে সম্মানিত ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠান আল-আজহারের প্রধান অধ্যাপক ইউনূসকে সহস্রাব্দ পুরনো এই বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে বলেন, আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন বৃত্তি ঘোষণা করবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে আজারবাইজানের রাজধানী বাকুর রিটজ কার্লটন হোটেলে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে আল-আজহারের গ্র্যান্ড ইমাম এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী। আপনি একজন বিচক্ষণ মানুষ। আহমেদ এলতায়েব বলেন, বিপ্লবের পর দেশ একটি নতুন উচ্চতায় পৌঁছাবে।

‘আমি আপনাকে আপনার বিচক্ষণতার জন্য স্যালুট জানাই’, বলেন তিনি ।

অধ্যাপক ইউনূস আমন্ত্রণ জানানোর জন্য গ্র্যান্ড ইমামকে ধন্যবাদ জানান। তিনি গ্র্যান্ড ইমামকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের ফলে যে গভীর পরিবর্তনগুলো আনা হয়েছিল তা নিজের চোখে দেখার জন্য।

বৈঠকে প্রধান উপদেষ্টা গণ-অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ নিয়ে ইমামের সঙ্গে কথা বলেন।

তিনি প্রফেসর ইউনূসের নেতৃত্ব, তার সামাজিক সেবা, ক্ষুদ্র ঋণদাতা হিসেবে গ্রামীণ ব্যাংকের অগ্রণী ভূমিকা এবং দারিদ্র্য মোকাবিলায় তার আজীবন প্রচেষ্টার প্রশংসা করেন।

অধ্যাপক ইউনূস আল-আজহারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ১৯৮০-এর দশকের গোড়ার দিকে যখন তিনি গ্রামীণ ব্যাংক চালু করেন, তখন শীর্ষ সুন্নি ইসলামিক প্রতিষ্ঠান আদেশ দেয় যে সুদ ব্যবস্থা ইসলামি শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক নয়।

প্রধান উপদেষ্টা আর্ট অব ট্রায়াম্ফের একটি অনুলিপি, বিপ্লবের সময় আঁকা দেয়ালের ম্যুরাল এবং গ্রাফিতিতে বিখ্যাত আর্ট বই গ্র্যান্ড ইমামের কাছে হস্তান্তর করেন।

গ্র্যান্ড ইমাম বাংলাদেশের শিক্ষার্থীদের শৈল্পিক দক্ষতার প্রশংসা করেন। তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ে এখন অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদেরও প্রশংসা করেন।

 

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম