এপিবিএন সদস্যদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ নভেম্বর ২০২৪, ১৯:৫৮আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৯:৫৮

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এপিবিএন’র অতিরিক্ত আইজি মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে কল্যাণ সভায় বিশেষ অতিথি ছিলেন আইজিপি মো. ময়নুল ইসলাম।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশ ও জাতির স্বার্থে আপনাদের কাজ করতে হবে।’

আইজিপি বলেন, ‘জুলাই বিপ্লবের পর বর্তমানে পুলিশ পুরো দমে কাজ করছে। এবিপিএন সদস্যরা বিশেষভাবে প্রশিক্ষিত। তারা ভিভিআইপি নিরাপত্তা, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর, রোহিঙ্গা ক্যাম্প, পার্বত্য চট্টগ্রাম, বিভিন্ন মেগা প্রজেক্টে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন।’

সভায় এপিবিএন'র অফিসার ও ফোর্স বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা গুরুত্বসহ তাদের কথা শোনেন এবং সেগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা এপিবিএন'র ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এবং ক্যানাইন ইউনিট পরিদর্শন করেন।

/আইবি/আরআইজে/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম