বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় আজারবাইজান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৪, ১৪:২১আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৭:২৭

আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ জানিয়েছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিতে চায়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেশটির রাজধানী বাকুতে কপ২৯ বৈশ্বিক জলবায়ু সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে প্রেসিডেন্ট আলিয়েভ এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

আজারবাইজানের রাষ্ট্রপতি জানান, বাংলাদেশের সঙ্গে একটি ব্যাপক সম্পৃক্ততা অন্বেষণ করতে আজারবাইজানের সরকারের একটি উচ্চ পর্যায়ের দল আগামী বছরের শুরুতে বাংলাদেশ সফর করবে। দেশটি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। এছাড়া তারা ঢাকায় একটি আবাসিক দূতাবাস খুলতে চায়। কারণ উভয় দেশ ব্যবসা, বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার ক্রমবর্ধমান সুযোগ দেখতে পাচ্ছে।

প্রেসিডেন্ট আলিয়েভ ছাত্র নেতৃত্বাধীন জুলাই-আগস্ট বিপ্লবের প্রশংসা করে জানান, তিনি কয়েক মাস ধরে বাংলাদেশের ঘটনাগুলো অনুসরণ করছেন। তিনি আজারবাইজানে একটি যুব আত্মকর্মসংস্থান কর্মসূচির কথা উল্লেখ করেন, যা অধ্যাপক ইউনূসের ধারণা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল।

অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘আপনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতি ও সমৃদ্ধি অর্জন করবে। আপনার কাজটি খুবই চ্যালেঞ্জিং। কিন্তু আমি জানি, আপনিই সেই চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবেন।’

প্রধান উপদেষ্টাও দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক বাণিজ্য, জনগণের মধ্যে মিথস্ক্রিয়া এবং বড় আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা বৃদ্ধি পেলে উভয় দেশই সমৃদ্ধ হতে পারে।’

অধ্যাপক ইউনূস তেলসমৃদ্ধ মধ্য এশিয়ার দেশগুলোতে বাংলাদেশির জন্য আরও বেশি কাজের সুযোগের ওপর জোর দেন।

প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, ‘আজারবাইজান তার পরিষেবার ডিজিটালাইজেশনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে।’ তিনি বাংলাদেশের সঙ্গে তাদের ডিজিটালাইজেশন অভিজ্ঞতা শেয়ার করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে আরও ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং তুরস্ক ও আজারবাইজানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক।

/এমআরএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী