আমন ধান বাজারে আসলে চালের দাম কমবে: খাদ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৪, ১৭:১৭আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৭:১৭

আমন ধান বাজারে আসলে চালের দাম কমবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খাদ্য অধিদফতরের সভাকক্ষে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে তিনি এ কথা জানান।

খাদ্য উপদেষ্টা জানান, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। আগামী ১৭ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এ বছর সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল, সাড়ে তিন লাখ মেট্রিক টন ধান এবং এক লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর চাল কেনা হয়েছিল প্রতি কেজি ৪৪ টাকা, এবার তিন টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকা। গত বছর ধান সংগ্রহ করা হয়েছিল ৩০ টাকা কেজি দরে, এবার বাড়িয়ে ৩৩ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এবার আমদানি করা হবে দেড় লাখ টন ধান ও গম। ফলে বলা যায়, বাজারে আমন ধান এলে চালের দাম কমতে শুরু করবে।

খাদ্য উপদেষ্টা বলেন, খাদ্য নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না সরকার। তাই দেশের চালের বাজার নিয়ন্ত্রণে ও সরবরাহ বাড়াতে ইতোমধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর প্রভাবও পড়বে দামে।

আগামী ১৭ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান, সিদ্ধ চাল ও আতপ চাল ২০২৫ সালের ১০ মার্চ পর্যন্ত সংগ্রহ করা হবে।

 

 

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
নওগাঁর ‘জিরা ধান’ ঢাকায় গিয়ে যেভাবে হচ্ছে ‘মিনিকেট’ 
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি