সার্ক সম্মেলনের তারিখ নিয়ে বৈঠক আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৬, ১২:৩৩আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১২:৩৩

সার্ক পাকিস্তানে অনুষ্ঠিতব্য ১৯তম সার্ক শীর্ষ সম্মেলনের তারিখ নির্ধারণ এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য আজ বুধবার (১৬ মার্চ) সার্ক দেশের পররাষ্ট্র সচিবরা নেপালের পোখারায় এক বৈঠকে অংশ নেবেন।

এ বৈঠকে যোগদানের জন্য পররাষ্ট্র সচিব এম শহিদুল হক মঙ্গলবার নেপালে পৌঁছেছেন।

জানা গেছে, এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের জন্য সার্ক সচিবালয়ের মাধ্যমে পাকিস্তান তিন গুচ্ছ বিকল্প তারিখ প্রস্তাব করেছে। প্রথম গুচ্ছে প্রোগ্রামিং কমিটি অর্থাৎ মহাপরিচালক পর্যায়ের বৈঠক শুরু হবে ৬ নভেম্বর। ৭ ও ৮ নভেম্বর হবে স্ট্যান্ডিং কমিটি বা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। ৯ নভেম্বর হবে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এবং ১০ ও ১১ নভেম্বর হবে শীর্ষ সম্মেলন।

একই বৈঠকের ক্রমানুসারে দ্বিতীয় গুচ্ছে প্রথম বৈঠক হবে ১৩ নভেম্বর এবং শীর্ষ সম্মেলন হবে ১৭ ও ১৮ নভেম্বর। তৃতীয় গুচ্ছে প্রথম বৈঠক হবে ২০ নভেম্বর এবং শীর্ষ বৈঠক হবে ২৪ ও ২৫ নভেম্বর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বাংলাদেশ চায় প্রথম গুচ্ছেই সম্মেলন হোক। এ বিষয়ে অন্যদের সঙ্গে আলোচনা করবে।

সার্ক পররাষ্ট্রমন্ত্রীরা আগামীকাল বৃহস্পতিবার পোখারায় এ তারিখ অনুমোদন করতে পারেন বলেও তিনি জানান।

এখন পর্যন্ত প্রথম বা দ্বিতীয় গুচ্ছের যেকোনও তারিখে শীর্ষ সম্মেলনের পক্ষে মত দিয়েছে শ্রীলঙ্কা। শুধু প্রথম গুচ্ছে মত দিয়েছে ভারত। তৃতীয় গুচ্ছে মত দিয়েছে নেপাল, মালদ্বীপ ও ভুটান।

ঐকমত্যের ভিত্তিতে সার্ক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সার্কের নিয়ম অনুযায়ী শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে।

/এসএসজেড/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম