ফিলিস্তিনে খাদ্য-ওষুধ সরবরাহে পদক্ষেপ নেওয়ার আহ্বান বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৪, ০০:২৫আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০০:২৫

ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা উপত্যকাসহ সমগ্র ফিলিস্তিনে খাদ্য-ওষুধ সরবরাহ এবং মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে বিশ্ব খাদ্য কর্মসূচি ও আন্তর্জাতিক সংস্থাসমূহকে জোরালো ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সোমবার রোমে বিশ্ব খাদ্য কর্মসূচি’র নির্বাহী বোর্ডের দ্বিতীয় নিয়মিত অধিবেশনে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি রকিবুল হক বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার সময় এ বিষয়ে গুরুত্বারোপ করেন।

দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত তার বক্তব্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তচ্যূত ১২ লাখ রোহিঙ্গার জন্য খাদ্য সহায়তা কর্মসূচি পরিচালনা করায় বিশ্ব খাদ্য কর্মসূচি ও দাতা দেশগুলোকে ধন্যবাদ জানান। রোহিঙ্গাদের মিয়ানমারে পূর্ণ প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত জরুরি মানবিক বিপর্যয়ে বিশ্ব খাদ্য কর্মসূচির নেওয়া যে কোনও উদ্যোগে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী