সংবিধান সংস্কারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস কমনওয়েলথের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৪, ১৮:১৩আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৮:১৩

কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেচি’র নেতৃত্বে কমনওয়েলথের প্রতিনিধি দল বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে এই সাক্ষাৎ করে প্রতিনিধি দলটি ।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান সংবিধান সংস্কার বিষয়ক চলমান কার্যক্রম ও পরিকল্পনা সংক্ষেপে প্রতিনিধি দলের কাছে তুলে ধরেন।

এ সময় কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেচি বলেন, বর্তমান সংস্কার কার্যক্রমে কমনওয়েলথের পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়াও তিনি সংবিধান সংস্কার বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ প্রতিনিধি দলকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করতে সংবিধান সংস্কার কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।

এসময় কমনওয়েলথের অ্যাডভাইজার ও এশিয়া সুশাসন ও শান্তি বিষয়ক প্রধান ড. দিনুশা পন্ডিতরত্ন, অ্যাডভাইজার ও সুশাসনের প্রধান প্রফেসর মিশেল স্কোবি, আইন উন্নয়ন বিভাগের লিগ্যাল অ্যাডভাইজার মিস ন্যান্সি কানাইগো, সহকারী গবেষণা কর্মকর্তা স্বার্থক রায় উপস্থিত ছিলেন। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (আন্তর্জাতিক সংস্থা) মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুন।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘জিয়ার রাষ্ট্রচিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখেই চলছে সংস্কার কাজ’
শ্রীলঙ্কাতে স্বর্ণ জিতলেন সাকলাইন 
‘সংস্কার যেন কেবল স্লোগানে আটকে না থাকে’
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান