ধনী রাষ্ট্রগুলোকে বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৪, ১৯:৩৫আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৯:৩৫

জাহাজ ভাঙা শিল্পকে নিরাপদ ও পরিবেশবান্ধব করতে বর্তমান সরকার বদ্ধপরিকর  বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ধনী রাষ্ট্রগুলোকে বাংলাদেশের পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১৯ নভেম্বর)  তিনি লন্ডনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের ১৩৩তম অধিবেশনে বক্তব্য প্রদান কালে এ মন্তব্য করেন।

নৌ-মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময়ে উপদেষ্টা উন্নত বিশ্বের ধনী রাষ্ট্রগুলোকে বাংলাদেশের পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আহ্বান জানান। তিনি  বলেন, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক ও জাতীয় উভয় ক্ষেত্রেই শিপিং কার্যক্রম  পরিচালনায় আইএমও’র অনুসৃত নীতি অনুসারে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমাতে বদ্ধপরিকর।  এছাড়া জাহাজ নির্মাণ শিল্পকে পরিবেশবান্ধব ও নিরাপদ করতে কাজ করছে সরকার। চট্টগ্রামবন্দর সংলগ্ন বে টার্মিনাল নির্মাণ প্রকল্প ও মোংলা সমুদ্র বন্দরকে গ্রিন পোর্টে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর মাতারবাড়িকে গ্রিন পোর্ট হিসেবে গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশ সরকারের গৃহীত পরিবেশবান্ধব এ সব বৃহৎ কর্মযজ্ঞে বিনিয়োগ করতে উন্নত রাষ্ট্রগুলোকে উদাত্ত  আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশের বিশ্বমানের মেরিন অ্যাকাডেমিগুলোতে আফ্রিকা, ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এলডিসি এবং স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস  (এসআইডিএস) ভুক্ত দেশগুলোর ১০ জন মেধাবী মেরিন ক্যাডেটকে বৃত্তি প্রদান করা হচ্ছে বলে জানান নৌপরিবহন উপদেষ্টা।

সোমালিয়া উপকূলসহ আন্তর্জাতিক বিভিন্ন নৌ রুটে জলদস্যুদের জাহাজ ছিনতাই, নাবিকদের  অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ক্রমাগত বেড়ে যাওয়ায় নৌপরিবহন উপদেষ্টা বাংলাদেশের পক্ষে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ  করে শিগগিরই  এ সমস্যার শান্তিপূর্ণ সমাধান কামনা করেন। বিশ্ব নেতাদের রাজনৈতিক সদিচ্ছা ও ঐকমত্য এ সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে উপদেষ্টা অভিমত ব্যক্ত করেন। তিনি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক টেকসই ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক শিপিং পরিচালনায় আইএমও কাউন্সিল এবং বিশ্ব নেতারাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নেতৃত্বে লন্ডনে অনুষ্ঠিত আইএমও কাউন্সিলের ১৩৩তম অধিবেশনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল  অংশগ্রহণ করে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী