মামলা করে আয় করবেন যেভাবে

সালমান তারেক শাকিল
১৬ মার্চ ২০১৬, ১৬:৪১আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৬:৪১

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেকোনও দোকান, হোটেল বা ফাস্টফুডের দোকানে মোড়কজাত পণ্যের গায়ে লেখা দামের চেয়ে বেশি দাম নিলে ভোক্তাদের মামলা করার সুযোগ রয়েছে। যেকোনও ভোক্তা চাইলেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে এ সংক্রান্ত অভিযোগ করে জরিমানার ২৫ ভাগ অর্থ পেতে পারেন। ভোক্তাদের স্বার্থে সরকারের এই প্রতিষ্ঠানটি এ নিয়ে কাজ করছে। তবে সম্প্রতি অভিযোগ মিলেছে, গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধীর গতিতে এগোচ্ছে ভোক্তা অধিদপ্তর। এ বিষয়ে ভোক্তাদের অভিমত, অভিযোগের পর ব্যবস্থা গ্রহণে বিলম্ব গ্রাহকদের পিছিয়ে দেবে। সেক্ষেত্রে লাভবান হবেন অসৎ ব্যবসায়ীরা।

কেন অভিযোগ করবেন

মোড়কজাত পণ্যের মূল্য যেকোনও বিক্রেতা বেশি রাখলেই অভিযোগ করা যাবে। ভোক্তা হিসেবে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্যই অভিযোগ করা উচিত। সেক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট দোকান থেকে ম্যামো গ্রহণ করবেন। বিক্রেতাকে পণ্যের পরিমাপ ও বেশি রাখা মূল্যটি ম্যামোতে লিখতে বলতে হবে। যেমন: একটি ৫০০ মিলিলিটার পানির বোতলের গায়ের দাম ১৫ টাকা। এক্ষেত্রে কোনও ফাস্টফুড বা রেস্টুরেন্টে দাম ৫ টাকা বাড়িয়ে ২০ টাকা রাখা হলে গ্রাহক হিসেবে বিক্রেতার কাছে ম্যামো চাইতে হবে। বিক্রেতা তা দিতে অস্বীকৃতি জানালেও সেটি গ্রহণ করতে হবে। অর্থাৎ গায়ের দামের চেয়ে বেশি রাখলেই ম্যামো নিতে হবে। এরপর এই ম্যামোসহ ভোক্তা অধিদপ্তর বরাবর অভিযোগ দায়ের করতে হবে। অবশ্যই, ম্যামোর ফটোকপি ও অভিযোগপত্রের ফটোকপি গ্রাহককে সংরক্ষণ করতে হবে। এরপর গ্রাহককে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে, কবে কোথায় অভিযোগের ভিত্তিতে শুনানি হবে। সে শুনানিতে একজন ম্যাজিস্ট্রট থাকবেন। তিনি জরিমানা আদায় করে অভিযোগকারী গ্রাহককে তার ২৫ ভাগ দেবেন। তবে শুনানিতে অভিযোগকারী ও অভিযুক্ত উপস্থিত না হলে ম্যাজিস্ট্রেট যেকোনও আইনি ব্যবস্থা নিতে পারেন। সেক্ষেত্রেও প্রতিষ্ঠান থেকে সতর্ক করা হবে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম