প্রতি জেলায় মেডিক্যাল কলেজ হবে: শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৬, ১৭:৪২আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৭:৪৮

অনুষ্ঠানে শেখ হাসিনা উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘নতুন চিকিৎসক তৈরির মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সিলেটে একটি পৃথক মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও দেশের প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে।’

বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ মিলানায়তনে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৪৩তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম এবং রাজশাহীতে পূর্ণাঙ্গ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই মনে করেন চট্টগ্রাম এবং রাজশাহী মেডিক্যাল কলেজই বিশ্ববিদ্যালয়ে রূপান্তিরত হবে। কিন্তু আমরা তা করছি না এবং করবোও না। বিশ্ববিদ্যালয় দু‘টি সম্পূর্ণ পৃথক ও পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান হবে। যেখানে শিক্ষার্থীরা স্নাতকোত্তর শিক্ষা লাভ করবে ও গবেষণার সুযোগ পাবে। স্নাতকোত্তর পর্যায়ের নিচের শিক্ষার্থীরা মেডিক্যাল কলেজে পড়াশোনা করতে পারবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন বিভাগ এবং জেলা পর্যায়ের মেডিক্যাল কলেজগুলো এই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবে।’

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম