মর্যাদাপূর্ণ সমাজ রূপান্তরে কাজ করতে হবে: বাণিজ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৩ নভেম্বর ২০২৪, ১৪:০৪আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৪:০৪

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, মর্যাদাপূর্ণ সমাজ রূপান্তরে কাজ করতে হবে। আর এতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

শনিবার (২৩ নভেম্বর) ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা রিপোটার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের মাঝে বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে বিগত ১৫ বছরে একটি ক্রিমিনালাইজেশন সভ্যতা গড়ে উঠেছিল। রাষ্ট্রের মধ্যে আমাদের সমাজ অসম্ভবভাবে বিভক্ত ছিল। ভীতসন্ত্রস্ত ছিল প্রত্যেক সেক্টরের লোকজন। 

বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, আমরা চেষ্টা করছি, সামনে রমজানকে কেন্দ্র করে বাজারকে যতটুকু সম্ভব সহনশীল করতে। চাহিদা এবং যোগানের বিষয়কে যেন একটা সমানুপাতিক হারে রাখতে পারি। এজন্য তিনি গণমাধ্যম কর্মীদের সহযোগিতা এবং দোয়া কামনা করেন।

বৃত্তির চেক বিতরণ করছেন বাণিজ্য উপদেষ্টা

দেশে চিনি, তেল ও পেঁয়াজের দাম কমেছে বলে মন্তব্য করে শেখ বশিরউদ্দীন বলেন, আপনাদের সবার সহযোগিতায়, চিনির দাম, পেঁয়াজের দাম ও তেলের দাম কিছুটা কমে এসেছে ইতোমধ্যে।

জ্ঞান অর্জনকে একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে এবং একইসঙ্গে লক্ষ্য অর্জনে প্রত্যয়ী হতে হবে।

ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি মো. শুকুর আলী শুভর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এনআরবিসি ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান রিস্ক ম্যানেজমেন্ট কমিটি একেএম মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

পরে ঢাকা রিপোটার্স ইউনিটির প্রয়াত সদস্যদের সন্তানদের হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেওয়া হয়।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সশস্ত্র বাহিনীর সহায়তায় সন্তুষ্ট ডিসিরা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী