জিএসপি পেতে বাংলাদেশকে ১১ দফা বাস্তবায়নের তাগিদ যুক্তরাষ্ট্রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ নভেম্বর ২০২৪, ১৬:০০আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৬:০০

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি পেতে শ্রম, অধিকার, শ্রমিক নিরাপত্তা এবং শ্রমিকদের কর্ম পরিবেশসহ তাদের বেঁধে দেওয়া ১১ দফা বাস্তবায়নের তাগিদ দিয়েছে দেশটি।

রবিবার (২৪ নভেম্বর) সচিবালয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে, ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালী এবং দূতাবাস প্রধান মেগান বোল্ডইনসহ ২০ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, শ্রম আইনের যেসব ধারা নিয়ে প্রশ্ন রয়েছে সেগুলো সঠিকভাবে হলে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পেতে সহজ হবে।

এ সময় শ্রম সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কারখানায় ট্রেড ইউনিয়ন করাসহ শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মার্কিন প্রতিনিধিরা জানতে চেয়েছে। শ্রম আইন সংশোধন হলে যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া ১১ দফার অনেকটাই বাস্তবায়ন হবে। ইউরোপের মতো মার্কিন বাজারেও জিএসপি সুবিধা চায় বাংলাদেশ।

বাণিজ্য সচিব বলেন, শ্রমিকদের আরও দক্ষ করার ব্যাপারেও জোর দিয়েছেন মার্কিন প্রতিনিধিরা।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী