‘শ্রমশিল্পে অস্থিরতা সৃষ্টিতে জড়িতদের আইনের আওতায় আনা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৪, ২১:২২আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ২১:৩৫

শ্রম শিল্পে অস্থিরতা সৃষ্টিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

রবিবার (১ ডিসেম্বর) রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের সভাকক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিজিএমইএ’র প্রশাসক, গার্মেন্টসের মালিক পক্ষ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এক সভায় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, কলকারখানা ও শ্রমশিল্পে অস্থিরতার সঙ্গে মালিক কিংবা শ্রমিক যেই জড়িত থাকুক— তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। কলকারখানা ও শ্রমশিল্পে দুর্বৃত্তায়ন বন্ধে সরকার বদ্ধপরিকর।  অস্থিরতার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা গ্রহণ করে শাস্তির আওতায় আনা হবে। শ্রমঘন এলাকায় অস্থিরতা নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়, বিজিএমইএ, টুরিস্ট পুলিশ এবং অনান্য আইন শৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করছে।

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী