স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে নির্বাচন কমিশন: জাতিসংঘ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৪

বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

সোমবার (২ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এসব কথা জানান তিনি।

গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আজ আমরা প্রাথমিক সাক্ষাৎ করেছি। আমরা বর্তমান নির্বাচন কমিশনকে সমর্থন জানাতে এসেছি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কী ধরনের টেকনিক্যাল সহায়তা দিতে পারে—এ বিষয়ে সিইসির সঙ্গে আমাদের কথা হয়েছে।

তিনি বলেন, আনন্দের বিষয় হচ্ছে এই নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে এবং স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তর্বর্তী সরকারের সমর্থন পাবে। আমরা এই কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবো।

সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কোনও আলাপ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে আজকের সাক্ষাতে কোনও আলাপ হয়নি। এ সিদ্ধান্তটি অন্তর্বর্তী সরকার রাজনৈতিকভাবে গ্রহণ করবে। আমরা শুধু টেকনিক্যাল বিষয়েই কথা বলেছি।

/ইএইচএস/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী