ঢাকার টুইটে ‘হ্যাশট্যাগ ইন্ডিয়া’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২৪, ২০:৫০আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ২৩:০৯

ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ মিশনে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র বিক্ষোভকারীদের হামলার প্রতিবাদ করেছে ঢাকা। প্রতিবাদপত্রটি এক্স-বার্তার (সাবেক টুইটার) মাধ্যমে করা হয় এবং সেখানে হ্যাশট্যাগ করা হয় ইন্ডিয়াকে। এর আগে ভারত নিয়ে কয়েকবার টুইট করা হলেও এই প্রথমবারের মতো ‘হ্যাশট্যাগ ইন্ডিয়া’ ব্যবহার করা হয়েছে।

এদিকে এক্স বার্তা প্রকাশ হওয়ার এক ঘণ্টার মধ্যে ১৬ হাজারের বেশি লোক এটি দেখেছেন, পছন্দ করেছেন ১২ শতাধিক লোক। এছাড়া রিটুইট করেছেন প্রায় ৫ শতাধিক ব্যবহারকারী। এর মাধ্যমে বাংলাদেশ ও ভারতের চলমান অস্বস্তিকর সম্পর্ককে ডিজিটাল মাধ্যমে নিয়ে গেলো পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে সাবেক একজন কূটনীতিক বলেন, ‘এখন হাইব্রিড যুদ্ধের যুগ। শুধু অস্ত্র ও গোলাবারুদ দিয়ে যুদ্ধ হয় না। এখন সাইবার স্পেসে যুদ্ধ অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

সামাজিক গণমাধ্যম বা প্রচলিত গণমাধ্যম ব্যবহার করেও জনমত গঠন করা হয় এবং এর একটি বিশেষ গুরুত্ব আছে বলে তিনি জানান।

সোমবার (২ ডিসেম্বর) বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে পররাষ্ট্র উপদেষ্টাও সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে গ্লোবাল ক্যাম্পেইন চলছে। কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠান এই ক্যাম্পেইন চালাচ্ছে।’

ত্রিপুরার ঘটনা নিয়ে টুইটে প্রতিবাদপত্রে বাংলাদেশ উল্লেখ করে যে ‘প্রাপ্ত বিবরণগুলো চূড়ান্তভাবে প্রমাণ করে যে পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান ফটক ভেঙে বিক্ষোভকারীদেরকে দূতাবাস প্রাঙ্গণে আক্রমণ করার সম্মতি দেওয়া হয়েছিল। এই প্রক্রিয়ায়, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে, তারা জাতীয় পতাকার খুঁটি ভাঙচুর করে। বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরে সম্পত্তিরও ক্ষতি করে। দুঃখজনকভাবে দূতাবাস প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যদের শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিষ্ক্রিয় থাকতে দেখা গেছে।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম