পাচার হওয়া অর্থ দ্রুত ফেরাতে সহায়তা করবে ইইউ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৫আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৫

বিদেশে পাচারকৃত ও চুরি হওয়া অর্থ দ্রুত ফেরত আনার বিষয়ে লজিস্টিক ও বিশেষজ্ঞ জনশক্তি দিয়ে সহায়তা করার আগ্রহ ব্যক্ত করেছে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) হেড অব ডেলিগেশন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলার।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, আইএলও কনভেনশন বাস্তবায়ন ও পাচারকৃত অর্থ ফেরত আনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশনের প্রতি বাংলাদেশ  পরিপূর্ণভাবে শ্রদ্ধাশীল। কনভেনশন বাস্তবায়নে আমাদের পরিষ্কার রোডম্যাপ রয়েছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিশাল জনসংখ্যা রয়েছে। এদের বেশিরভাগই তরুণ জনগোষ্ঠী। আমাদের লক্ষ্য, তাদেরকে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করা এবং দেশের জন্য তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে অর্থনৈতিক মুক্তি অর্জন করা।

নিত্যপণ্যের সরবারহ চেইন সচল রাখাকে আমরা প্রাধান্য দিয়ে কাজ করছি উল্লেখ করে উপদেষ্টা বলেন,  ইতোমধ্যে বেশকিছু পণ্যের দাম কমে এসেছে। সরকার দাম কমাতে অনেক পণ্যের শুল্ক কমিয়ে দিয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার বলেন, মুক্ত বাণিজ্যচুক্তি দুদেশের ব্যবসা বাণিজ্যকে গতিশীল করতে ভূমিকা রাখবে। পাশাপাশি বিনিয়োগ পরিবেশ উন্নত হলে ইউরোপ থেকে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়বে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তাণি) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।া

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
ইউরোপীয় ইউনিয়নে রফতানি বাজার হারাচ্ছে বাংলাদেশ
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক