‘ভারত ইস্যুতে’ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২৪, ২০:৫৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ২১:২১

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র আক্রমণের পরিপ্রেক্ষিতে দেশে উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) বিকাল চারটায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এই বৈঠকটি হবে। এতে সরকারের উপদেষ্টারাও অংশ নেবেন।

মঙ্গলবার রাতে বিভিন্ন দলের নেতারা জানিয়েছেন, ইতোমধ্যে তারা বুধবারের বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।

নেতারা ধারণা করছেন, ইতোমধ্যে ভারত ইস্যুতে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য আহ্বান করেছেন। এই পরিস্থিতি তিনি নিজেই এই বৈঠকের উদ্যোগ নিলেন।

জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার বিকাল চারটায় প্রধান উপদেষ্টা সব দলের সঙ্গে একসাথে বৈঠক করবেন বলে জেনেছি। তবে কী নিয়ে আলাপ হবে জানি না।’

মঞ্চের অন্যতম নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি যাবো বৈঠকে।’

উল্লেখ্য, ভারত ইস্যুতে ইতোমধ্যে রাজনীতিতে উত্তপ্ত হাওয়া বইছে। বেশ কয়েকটি দল সমাবেশ করেছে।

এর আগে গত ৫ আগস্ট সরকার পতনের পর রাতে বঙ্গভবনে অধিকাংশ রাজনৈতিক দল একসঙ্গে বৈঠক করেছিল অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে।

/জেডএ/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী