বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা, ৪২ লাখ টাকাসহ গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩১

বিদেশে কর্মী পাঠানোর নামে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। তার নাম মো. হৃদয় রাফসানি শাহজাহান ওরফে কামরুল ইসলাম (৪২)। 

এসময় তার কাছে থেকে প্রতারণার মাধ্যমে আদায়কৃত ৪২ লাখ ৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও ৩০টি বাংলাদেশি পাসপোর্ট, ৪৫টি বেনামে নিবন্ধিত সিম, বিমানের সাতটি নকল টিকেট ও নয়টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়।

বুধবার (৪ ডিসেম্বর) টঙ্গী  থানার খা পাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, এ প্রতারক চক্র ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে উত্তরা ৯ নং সেক্টর এলাকায় সাহাজাদি এন্টারপ্রাইজ নামে বিদেশে কর্মী পাঠানোর জন্য একটি প্রতিষ্ঠান চালু করে। অনলাইনে মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে স্বল্প ব্যয়ে বিদেশে দক্ষ কর্মী পাঠানো ও ভালো চাকরির প্রলোভন দিয়ে প্রচারণা চালায়।

গত ২ নভেম্বর আমিরুল ইসলাম অনলাইনে তাদের সঙ্গে যোগাযোগ করে ও তাদের কথা মতো ওই প্রতিষ্ঠানে যায়। প্রতারক চক্র তাকে মেকানিক্যাল কর্মী হিসেবে তাইওয়ানে পাঠাবে বলে জানায়।

পরবর্তীতে তিনি জানতে পারেন ভিসা ও বিমানের টিকেটগুলো জাল। এ ঘটনায় মো. আমিরুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় একটি প্রতারণার মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরেই তাকে গ্রেফতার করা হয়।

প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/কেএইচ/এস/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
পাকিস্তান কী অবশেষে ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে  
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান