নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আখতার আহমেদ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় দুই বছরের চুক্তিতে তাকে নিয়োগ দেয়।
আদেশে বলা হয়, সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী আখতার আহমেদকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।









