জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভাইস প্রেসিডেন্টের পদ পেলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪

বিশ্বব্যাপী সব ধরনের মানবাধিকারের প্রচার ও সুরক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত জাতিসংঘের প্রধান আন্তঃসরকারি সংস্থা হিউম্যান রাইটস কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশ সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বিকালে মানবাধিকার কাউন্সিলের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়— ২০০৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথমবারের মতো জাতিসংঘের এই মর্যাদাপূর্ণ মানবাধিকার সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিচক্ষণ নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের প্রতি যে আস্থা রেখেছে এবং সেইসঙ্গে বহুপাক্ষিকতায় বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও ক্রমবর্ধমান প্রভাবের স্বীকৃতির জন্য এটি আরেকটি উদাহরণ।

নির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট হিসেবে, জেনেভায় জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের ব্যুরোতে যোগদান করবেন।

উল্লেখ্য, মানবাধিকার কাউন্সিলের ব্যুরোতে একজন প্রেসিডেন্ট এবং চারজন ভাইস প্রেসিডেন্ট জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে থাকে।

ভাইস-প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া গত বছরের অক্টোবরে শুরু হয়। তখন বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) প্রতিনিধিত্বকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে ব্যুরোতে কাজ করার আগ্রহ প্রকাশ করে। এপিজি সর্বসম্মতিক্রমে ভাইস-প্রেসিডেন্সির জন্য বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করে এবং কাউন্সিলের বৃহত্তর সদস্যপদ বিবেচনার জন্য মনোনয়ন ফরোয়ার্ড করে। অবশেষে, প্রক্রিয়াটি সফলভাবে সমাপ্ত হয়— যখন বাংলাদেশ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য কাউন্সিলের সব সদস্যদের সর্বসম্মত সমর্থন অর্জন করে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম