জোহাকে আইনশৃঙ্খলা বাহিনী নিলে আদালতে সোপর্দ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৬, ১৭:৪৪আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৭:৫৩

তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রযুক্তিবিদ তানভীর হাসান জোহাকে যদি আইনশৃঙ্খলা বাহিনীর কোনও দল নিয়ে থাকে, তাহলে তাকে আদালতেই সোপর্দ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। জোহাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছে কি না, বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনকে  তিনি এ কথা বলেন।
এদিকে, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার রাতে তানভীর হাসান জোহার সঙ্গে ডিবি পুলিশের উপ-কমিশনার (উত্তর) শেখ নাজমুল আলমের কথা হয়েছে। তবে, কী কথা হয়েছিল, সে বিষয়ে কিছুই জানাননি তিনি।  
বুধবার মধ্যরাত থেকে নিখোঁজ রয়েছেন তানভীর হাসান জোহা। ‘ইনসাইড ফাউন্ডেশন বাংলাদেশ’ নামের প্রতিষ্ঠানের পরিচালক তিনি। বুধবার রাতে মিরপুরের নিজ অফিস থেকে সিএনজি চালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে কচুক্ষেত এলাকা থেকে অপহৃত হন তিনি।
এরআগে তানভীর হাসান জোহার স্ত্রী ডা. কামরুন নাহার তার স্বামী কোথায় আছেন, সাংবাদিকদের কাছে জানতে চান। একইসঙ্গে তিনি যেন নিরাপদে বাসায় ফিরতে পারেন সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে জোহার চাচা মাহবুবুল আলম রাজধানীর কলাবাগান, কাফরুল, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক থানায় সাধারণ ডায়েরি করতে যান। কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ তার সাধারণ ডায়েরি গ্রহণ করেনি।

জোহার স্ত্রী ডা. কামরুন নাহার বাংলা ট্রিবিউনকে বলেন, বুধবার দিবাগত রাত ১২টার দিকে জোহার সঙ্গে তার সর্বশেষ কথা হয়। তিনি তাকে জানিয়েছিলেন, সিএনজি চালিত অটোরিকশায় করে এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছেন।

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম