ছাত্ররা রক্ত দিয়ে স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে: শিল্প উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৪, ১৯:১৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৯:১৫

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ১৯৭১ সালের লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ছাত্ররা ২০২৪ সালে বুকের রক্ত দিয়ে এই স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছে। ২০২৪-এর চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের কাজ করতে হবে। যার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে সত্যিকারের বৈষম্যহীন বাংলাদেশ। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকায় শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা, স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি ও কর্মচারীদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

আলোচনা পর্বশেষে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্বেচ্ছায় রক্ত দান করেন এবং কর্মচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী