আল-আজহারে নিজের ‘থ্রি জিরো থিওরি’ তুলে ধরলেন প্রফেসর ইউনূস

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৪, ২০:০৪আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২২:১৫

মিসরে কায়রোর বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসময় তিনি স্বপ্নপূরণ এবং জীবনে সফল হতে চ্যালেঞ্জ নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। বক্তৃতাকালে নিজের উদ্ভাবিত ‘থ্রি জিরো থিওরি’ তুলে ধরেন তিনি।

এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকায় পৌঁছেছেন তিনি।

গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার সময় তিনি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তিনি চ্যালেঞ্জ গ্রহণ করায় বাংলাদেশের জনগণ আজ ব্যাংক থেকে সুফল ভোগ করছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাকে স্বপ্ন দেখতে হবে, যদি আপনার স্বপ্ন না থাকে তবে আপনি জীবনে সফল হবেন না।’

প্রফেসর ইউনূস বলেন, তার স্বপ্ন ছিল বলেই গ্রামীণফোন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। 

সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সমাজ পরিবর্তনে লক্ষ্য অর্জনে সামাজিক ব্যবসার বিকল্প নেই।

‘থ্রি জিরো থিওরি’ সম্পর্কে এই নোবেল বিজয়ী বলেন, বিশ্বকে এগিয়ে নিতে শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য এবং শূন্য বেকারত্ব- এই তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি।

এর আগে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সালামা দাউদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মাহমুদ সিদ্দিক।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ-সুইজারল্যান্ড
চীনে প্রশিক্ষণে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের