শর্ত লঙ্ঘন: বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করলো নির্বাচন কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২৪, ১৩:০২আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:৫১

শর্ত লঙ্ঘন করায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে তথ্য-উপাত্ত যাচাই চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিসিসিকে দেওয়া এপিআই সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে বিসিসির সব বাকি পরিশোধ করতে বলা হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন থেকে এনআইডির তথ্য-উপাত্ত যাচাই সেবা গ্রহণকারী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা ১৮৩টি। এর মধ্যে বাংলাদেশ কম্পিটার কাউন্সিল অন্যতম। ২০২২ সালের ৪ অক্টোবর নিবন্ধনের মাধ্যমে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি হয়। ওই চুক্তিপত্রের শর্তানুযায়ী বিসিসি কমিশনের তথ্য-উপাত্ত কোনও অবস্থাতেই অন্য কোনও ব্যক্তি, পক্ষ বা প্রতিষ্ঠানকে হস্তান্তর, বিনিময়, বিক্রি কিংবা অন্য কোনও উপায়ে দিতে পারবে না। তবে বিসিসি সেই শর্ত লঙ্ঘন করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে গত ৩ সেপ্টেম্বর বিসিসির কাছে ব্যাখ্যা চাওয়া হলেও জবাব দানে বিরত থাকে। ৬ অক্টোবর তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হলে বিসিসি যে জবাব দেয়, তা নির্বাচন কমিশনের কাছে সন্তোষজনক মনে হয়নি। অন্যদিকে চুক্তি অনুযায়ী প্রযোজ্য ফি নির্ধারিত সময়ের মধ্যে বিসিসি থেকে পরিশোধ না করায় নির্বাচন কমিশনের কাছে চুক্তিটি বাতিলযোগ্য বলে বিবেচিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে তথ্য-উপাত্ত যাচাই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসির চুক্তিটি ২০ ডিসেম্বর বাতিল করা হয় এবং বিসিসিকে প্রদত্ত এপিআই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া পত্র পাঠানোর ১৫ দিনের মধ্যে সব বকেয়া ফি পরিশোধ করে চালানের কপি দাখিল করার জন্য বিসিসিকে অনুরোধ করা হয়েছে।

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইরানের সঙ্গে চুক্তির শর্ত আরও কঠিন করলেন ট্রাম্প, চাইলেন সংশোধনী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী