নারীদের ভ্রমণে উৎসাহিত করছে সরকার: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৬, ২৩:২৯আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২৩:৩২

রাশেদ খান মেনন বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশে পর্যটন বিষয়ে নারীদের সম্পৃক্ততা  কম।  নারীদের ভ্রমণে উৎসাহিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
বৃহস্পতিবার দুপুরে  মহাখালীর বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল অবকাশে স্যোসাল মিডিয়া ক্যাম্পেইন অন এনকারাইজিং ওইমেন ট্রাভেলার্স ইন বাংলাদেশ’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পর্যটনমন্ত্রী বলেন, ট্যুরিজম এখন আর দেশ দেখার মাঝে সীমাবদ্ধ নেই, এটি বিনিয়োগ ও বাণিজ্যের অন্যতম বাহন। এখন হেলথ ট্যুরিজম, ইকো ট্যুরিজম, আর্কিওলজিক্যাল ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, কমিউনিটি ট্যুরিজম ও মুসলিম দেশগুলোতে হালাল ট্যুরিজম বিকশিত হচ্ছে। এরই প্রতিফলন জাতিসংঘ ঘোষিত সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল এ ট্যুরিজমকে অন্তর্ভুক্ত করা।
মেনন বলেন, বিখ্যাত পর্যটক ইবনে বতুতা, চৈনিক পরিব্রাজক হি ইউয়েন সাং, ফা-হিয়েনরা এ দেশের সৌন্দর্যের কাহিনী বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় এ দেশ হয়ে ওঠে বসবাস ও বাণিজ্যের উদ্যান। তাই বর্তমান সরকার পর্যটনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ২০১৬ কে পর্যটন বছর ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব খোরশেদ আলম চৌধুরী, অতিরিক্ত সচিব মো. রফিকুজ্জামান, বিপিসি এর চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি সেলিমা আহমেদ,  নারী উদ্যোক্তা  মনোয়ারা হাকিম আলী এবং ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি ক্রিস্টিনা হান্টার।

/সিএ/এনএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম