সচিবালয়ের আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে, আশা ফায়ার সার্ভিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১৬

বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে সকাল পৌনে সাতটার দিকে সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল এ কথা জানান। তিনি বলেন, আগুন নেভানোর কাজে যোগ দিয়ে সড়কে ট্রাকের চাপায় তাঁদের একজন কর্মী নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, তারা আশা করছেন আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সচিবালয়ের ৭ নম্বর ভবনটির ষষ্ঠ, সপ্তম ও অষ্টম তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।

জাহেদ কামাল বলেন, ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ১০ টি ইউনিট সরাসরি কাজ করেছে। ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলো ভেতরে ঢোকানো যাচ্ছিল না। তাই গেট ভেঙে দুটি গাড়ি ঢোকানো হয়েছে। তিনি জানান, ফায়ার সার্ভিসে ২১১ জন কর্মী আগুন নিয়ন্ত্রণের নিয়োজিত আছেন। কর্মীরা বিভিন্ন কক্ষে ঢুকে দেখছেন, আগুন নেভানোর কাজ করছেন। সেই কাজ প্রায় শেষের দিকে।

ডিজি জাহেদ কামাল আরও বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী সোহানুর জামান নয়ন আহত হন। দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

আগুন লাগার কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিজি সাংবাদিকদের বলেন, এখনও সেটা জানা সম্ভব হয়নি। আগুন নেভানোর পর তদন্তে বিষয়টি জানা যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভবনের ভেতরে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা এখন পর্যন্ত তারা জানতে পারেননি।

/এস/জেইউ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম