লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৪, ১৫:২৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে বান্দরবানের লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং সেখানকার ত্রিপুরা খ্রিষ্টান সম্প্রদায়ের লোকদের সঙ্গে দেখা করবেন।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, এর আগে, বৃহস্পতিবার সকালে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন এবং পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন।  ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক খাদ্য ও ত্রাণসামগ্রী সরবরাহ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর লামার কাছে একটি গ্রামে স্থায়ী বাড়ি রয়েছে। আগুন দেওয়া ঘরগুলো ছিল তাদের অস্থায়ী ‘টং’।

অগ্নিসংযোগের ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এফআইআর দায়ের করা ত্রিপুরা সম্প্রদায়ের একজন প্রবীণ এই ঘটনার জন্য ছয় প্রতিদ্বন্দ্বী ত্রিপুরা খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য এবং একজন বাঙালি মুসলমানকে আসামি করেছেন।

এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ত্রিপুরা সম্প্রদায়ের সদস্যদের দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। এই শত্রুতার জেরে অগ্নিসংযোগ করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং দোষীদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকার এ ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশকে যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বলে প্রেস উইং  জানিয়েছে।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সশস্ত্র বাহিনীর সহায়তায় সন্তুষ্ট ডিসিরা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী