‘ঐক্য-সংস্কার-নির্বাচন’ নিয়ে দিনব্যাপী অধিবেশন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬

আগামীকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) ‘ঐক্য-সংস্কার-নির্বাচন’ নিয়ে দিনব্যাপী অধিবেশন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে এই অধিবেশন আয়োজন করছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামে একটি সংগঠন। এর সঙ্গে দেশের একাধিক নাগরিক, লেখক, সাংবাদিক যুক্ত রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এই অধিবেশনের সমন্বয়ক ড. মো. মাহমুদুল হাসান। উদ্বোধনী অধিবেশনের পর প্রথম অধিবেশন শুরু হবে বেলা ১১টায়। ‘ঐক্য কোন পথে’ শীর্ষক সভার প্রধান আলোচক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুর আড়াইটায় ‘সংস্কারের দায় ও নির্বাচনি পথরেখা’ শীর্ষক অধিবেশনে যোগ দেবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

বিকাল সাড়ে ৪টায় ‘ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা’ শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এদিকে, শুক্রবার বিকালে ‘জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ৩টায় হাইকোর্ট অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে এ উপলক্ষে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন জাসাস নেতাকর্মীরা। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদও অংশ নেবেন।

বিকালে রয়েছে লিয়াজোঁ কমিটির বৈঠক। এলডিপির সঙ্গে কথা বলবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে নজরুল ইসলাম খান যোগ দেবেন বৈঠকে। বিকাল সাড়ে ৫টায় গুলশানের চেয়ারপারনের কার্যালয়ে বৈঠকটি হবে।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম