বনানীর বহুতল ভবনে গ্যাসলাইন বিস্ফোরণ

ওয়াসাকে দোষ দিয়ে দায় এড়াতে চায় তিতাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৬, ১৫:০১আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৯:৫০

বনানীতে গ্যাসলাইনে বিস্ফোরণ রাজধানীর বনানীতে গ্যাসলাইন বিস্ফোরিত হয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে তিতাস। কারও দায়িত্বে অবহেলা থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ। তবে একই সঙ্গে তিতাস রাস্তা খোঁড়াখুঁড়ির জন্য ওয়াসাকে দায়ী করেছে।
বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ২ টার দিকে বনানীর ২৩ নম্বর সড়কের ৯ নম্বরের ছয়তলা ভবনের চারতলায় এই অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির সামনের রাস্তায় খোঁড়াখুঁড়ির কাজ চলছে। খোঁড়াখুঁড়ির কারণে গ্যাসলাইন ছিদ্র হয়ে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ তিতাসের গ্যাস লাইনের বিষয়ে অভিযোগ দিয়েছিলেন বাসিন্দারা।
বাসাটির মালিক শামসুল আলম বলেন, গত তিন দিন ধরে গ্যাসের লাইন ফুটো হয়ে গ্যাস বের হচ্ছে বলে তারা তিতাস গ্যাসে অভিযোগ করেছেন। গতকালও তিনবার তারা তিতাসে অভিযোগ করেন। কিন্তু কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। অভিযোগের পরই বৃহস্পতিবার রাতে এই অগ্নিকাণ্ড ঘটে।
বনানীতে গ্যাসলাইনে বিস্ফোরণ এ বিষয়ে তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) এইচ এম আলী আশরাফ সাংবাদিকদের বলেন, বাসিন্দাদের অভিযোগ পেয়েছি। তিতাস গ্যাসের অভিযোগকেন্দ্র থেকে যিনি শ্রমিক পাঠানোর কথা বলেছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে তিনি ওয়াসার দিকে অভিযোগ দেওয়ার চেষ্টা করে জানান, গ্যাসের লাইন ফুটো হওয়ার কথা ওয়াসা তাদের জানায়নি। জানালে ব্যবস্থা নেওয়া যেত। তবে বিষয়টি তদন্ত করা হবে।

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম