চালের দাম বাড়ছে, প্রয়োজনে বিশেষ ওএমএস: অর্থ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৫, ১৮:২৭আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ২০:২৮

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, চালের দাম ক্রমেই বাড়ছে। এ অবস্থায় দাম সহনীয় রাখতে প্রয়োজনে বিশেষ ওএমএস (খোলাবাজারে চাল বিক্রি) চালু করা হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা দেখছি যাতে মধ্যস্বত্বভোগীদের কারণে চালের দাম না বাড়ে। এটা মেজর কনসার্ন। চালের দাম একটু যখন বাড়ছিল, তখন আমি সঙ্গে সঙ্গে খাদ্য ও বাণিজ্য উপদেষ্টাকে বলেছি।’

তিনি বলেন, ‘উপদেষ্টা কমিটির সভায় খাদ্য মন্ত্রণালয়কে নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করতে বলা হয়েছে। আমি তাদের বলেছি, আপনারা যেখান থেকে পারেন চাল আমদানি শুরু করেন। প্রয়োজনে বাফার স্টক করে রাখেন। বাফার স্টক থাকা মানে সরকারের যদি একটা স্টক থাকে, তাহলে বাইরে যারা আছে তারা একটু সংযত হয়। দরকার হলে আমরা স্পেশাল ওএমএস করে দেবো।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
নওগাঁর ‘জিরা ধান’ ঢাকায় গিয়ে যেভাবে হচ্ছে ‘মিনিকেট’ 
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
বিশ্ববাজারে কমলেও দেশে চালের দাম বাড়ছে কেন 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম