সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৫, ২০:৪৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ২২:১২

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার অন্তর্বর্তী সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে সহায়তার আশ্বাস দিয়েছেন।

বুধবার (৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আশ্বাস দেন। নিকোলা বিয়ার বলেন, ‘আমরা অত্যন্ত একটি চ্যালেঞ্জিং সময়ে এসেছি। আমরা অন্তর্বর্তী সরকার এবং তার সংস্কারের এজেন্ডাকে সমর্থন করি।’ তিনি আরও বলেন, ‘সমর্থন দেওয়ার জন্য ইইউর প্রযুক্তিগত দক্ষতা রয়েছে। আমরা এজন্য কী করতে পারি তা জানান।’

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘এটা দৃশ্যমান হওয়াও জরুরি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কেবল কাজই করছে না, সেটি শেষও করছে।’ বর্তমান সময়কে উপযুক্ত বলে অভিহিত করে অধ্যাপক ইউনূস দুর্নীতি মোকাবিলা, সুন্দরবনের ম্যানগ্রোভ বন ও পার্শ্ববর্তী অঞ্চল এবং নদী ব্যবস্থার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা প্রণয়নে ইআইবির সহায়তা চেয়েছেন। তিনি বাংলাদেশের জনগণের উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরে সুযোগ-সুবিধা বাড়ানোর ক্ষেত্রে অবকাঠামো নির্মাণে ইআইবির সহায়তাও চেয়েছেন।

এসময় প্রধান উপদেষ্টা গত বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ইউএনজিএ’র সাইডলাইনে ইইউ সভাপতি উরসুলা ভন ডার লেয়েনের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন। তখন তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার সম্ভাব্য ক্ষেত্রগুলো এবং জীবাশ্ম জ্বালানি থেকে পুনর্নবায়নযোগ্য শক্তির দিকে বাংলাদেশের ক্রমবর্ধমান স্থানান্তর নিয়ে আলোচনা করেছিলেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের কথাও উল্লেখ করেন, যেখানে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়েছে। অধ্যাপক ইউনূস পরবর্তী সাধারণ নির্বাচন এবং স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা কথাও জানান।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী, বিডা চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।

/ইউআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম