বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ২১:২৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ২২:২৮

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তুরস্ককে বাংলাদেশে তাদের প্রযুক্তি নিয়ে আসার, আরও বিনিয়োগ, কারখানা স্থানান্তর এবং বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ড. ওমর বোলাতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।

বাংলাদেশকে বিশ্বের অষ্টম জনবহুল দেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার দেশের তরুণদের কাজের সুযোগ সৃষ্টিতে কাজ করছে বলে জানান এবং এই ব্যাপারে তুরস্কের সহায়তা কামনা করেন।

তিনি বলেন, ‘আমাদের তরুণদের সুযোগ দিতে হবে, তাই আমরা আপনাদের সহযোগিতা চাই, তুরস্কের কাছে এটাই আমার আবেদন।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের তরুণদের এখানে কারখানা পরিচালনার জন্য ব্যবহার করুন, যাতে আপনারা এই অঞ্চলে আপনার পণ্য সরবরাহ করতে পারেন।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্বপ্নের সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা বাংলাদেশ ও তুরস্কের রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সম্পর্ক খুবই উষ্ণ। আমরা সব সেক্টরে এটি তৈরি করতে চাই। অনেক কিছু করার আছে, আমরা আপনার কিছু সমর্থন, আপনাদের প্রযুক্তি এবং আপনার বিনিয়োগ চাই।

প্রতিনিধি দলের উদ্দেশে প্রফেসর ইউনূস বলেন, আপনি প্রযুক্তির নেতৃত্বে, আপনি এখানে আপনার প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে পারেন। চলুন শুরু করি... আপনার যা প্রয়োজন তার জন্য আমরা প্রস্তুত।

তুরস্কের বাণিজ্যমন্ত্রী প্রফেসর ড. ওমর বোলাত বলেন, বাংলাদেশ ও তুরস্ক টেক্সটাইল শিল্পের বাইরেও তাদের সহযোগিতা বহুমুখীকরণ করতে পারে।

তিনি বলেন, প্রতিরক্ষা শিল্প, স্বাস্থ্য পরিচর্যা, ফার্মাসিউটিক্যালস এবং কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা হতে পারে।

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের আমদানি খাতে ভারতসহ অন্যান্য বাজারকে প্রতিস্থাপন করতে পারি। অর্থনৈতিক ও সামাজিক সব ক্ষেত্রে সহযোগিতা হতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক সহযোগিতা করতে পারে।

প্রসঙ্গত, ২০২৩-২৪ অর্থবছরে তুরস্কে বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল প্রায় ৫৮১ মিলিয়ন মার্কিন ডলার এবং আমদানির পরিমাণ ছিল প্রায় ৪২৪ মিলিয়ন মার্কিন ডলার।

বর্তমানে গার্মেন্টস ও টেক্সটাইল, এক্সেসরিজ, কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন এবং এনার্জি সেক্টরে তুরস্কের প্রায় ২০টি বড় কোম্পানি বাংলাদেশে কাজ করছে। বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী তুর্কি কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো তুর্কি এলপিজি কোম্পানি আয়গাজ, কোকা-কোলা আইসেক এবং রেফ্রিজারেটর ও এসি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আর্কিলিক (যা সিঙ্গার বাংলাদেশ লিমিটেডকে অধিগ্রহণ করেছে)।

বৈঠকে প্রধান উপদেষ্টা গত আগস্টে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে তার টেলিফোন আলাপের কথা স্মরণ করেন, এরপর অক্টোবরে তুরস্কের আট সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে।

এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, উপদেষ্টা মাহফুজ আলম, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব লামিয়া মোর্শেদ, বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
নেতানিয়াহুকে ‘জালিম’ আখ্যা দিয়ে এরদোয়ানের ঈদের শুভেচ্ছা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী