সীমান্ত পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ জানুয়ারি ২০২৫, ১৮:৪৩আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ১৮:৫৬

বাংলাদেশ ও ভারতের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (১২ জানুয়ারি) ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দীন এই উদ্বেগ জানান।

মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ‘সীমান্তে শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কোনও ধরনের কাঠামো তৈরির ক্ষেত্রে উভয়পক্ষের সম্মতির বিধান রয়েছে। বর্তমানে সীমান্তে ভারত যে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে, সেটির কোনও অনুমোদন নেওয়া হয়নি।’

দুই দেশের মধ্যে সমঝোতা অনুযায়ী সীমান্তে শূন্যরেখার ১৫০ গজের মধ্যে কাঠামো তৈরির সময়ে যৌথ পরিদর্শন, সম্মতি এবং রেকর্ড অব ডিসকাশনে সেটির উল্লেখ থাকতে হবে বলে তিনি জানান।

তিনি আরও জানান, দুই দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিজিবি ও বিএসএফ উভয়পক্ষ এ বিষয়ে জড়িত এবং আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

এদিকে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দীনের সঙ্গে বৈঠকের পর ভারতীয় রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘অপরাধশূন্য সীমান্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যাতে চোরাচালান, মানবপাচার ও অপরাধীদের চলাচল চ্যালেঞ্জ রোধ করা সম্ভব হয়।’

এর আগে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সাংবাদিকদের জানান, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনও পক্ষের প্রতিরক্ষা সামর্থ্য আছে, এমন ধরনের কোনও কাঠামো তৈরি করতে পারবে না। দুই দেশের মধ্যে ৪১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩২৭১ কিলোমিটার কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। বাকি আছে ৮৮৫ কিলোমিটার। সীমান্ত উত্তেজনার বিষয়টি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি এবং তারা ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করবে।’

/এসএসজেড/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের