ঘোষণাপত্র নিয়ে স্পষ্ট করা হবে বৃহস্পতিবার: মাহফুজ আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ জানুয়ারি ২০২৫, ২০:৩১আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২০:৩৫

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আগামী পরশু (বৃহস্পতিবার) ঐক্যমতের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই আমরা কবে ঘোষণাপত্র জারি করবো এবং সরকার এই জারির ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখবে স্পষ্ট হবে। আশা করি ছাত্র জনতার প্রত্যাশা এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সবার ঐক্যমতের ভিত্তিতে এটি ঘোষণা দেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

মাহফুজ আলম বলেন,  আমরা সবার সঙ্গে আলাপের মধ্যে ঘোষণাপত্র তৈরির কাজ গত ১২-১৩ দিন ধরে করেছি। একটা ঘোষণাপত্রের খসড়া আমরা প্রস্তুত করার চেষ্টা করেছি। বিভিন্ন রাজনৈতিক দল, স্টেকহোল্ডার যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। সবার সঙ্গে আমাদের কথা বলা হয়ে উঠেনি কিন্তু বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, নারী সংগঠন, শিক্ষক সংগঠনের সঙ্গে আমরা কথা বলেছি। তারা সবাই গণঅভ্যুথানের ঘোষণাপত্র নিয়ে একমত আছেন, কিন্তু ঘোষণাপত্র কবে এবং এর মধ্যে কী কী কন্টেন্ট থাকবে সেই বিষয়ে এখনও আমরা ঐক্যমতে পৌঁছাতে পারিনি। আমরা আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে। 

তিনি আরও বলেন, বৈঠকের স্থান এখনও নির্ধারিত হয়নি কিন্তু যাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে আমরা তাদের কাছ থেকে পরামর্শ পেয়েছি। 

এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন, খসড়াটি নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে কারও সঙ্গে কথা বলিনি। কিন্তু অনানুষ্ঠানিক আমরা অনেক গ্রুপের সঙ্গে কথা বলেছি। সবার ঐক্যমতের ভিত্তিতে তৈরি করা হলে জাতীয় ঐক্য ধরে রাখা যাবে এবং ঘোষণাপত্র ফলপ্রসূ হবে। 

দ্বিমতের বিষয়গুলো প্রসঙ্গে তিনি বলেন, দ্বিমতের বিষয়গুলো তারা আমাদের জানাবেন। আমরা ক্লিয়ার না। এটি আসলে আলোচনা সাপেক্ষে বলা যাবে। 

জাতীয় পার্টির অংশগ্রহণ প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, বিগত সময়ে জাতীয় পার্টির ভূমিকা তো স্পষ্ট। যেহেতু আমরা তাদেরকে এখন পর্যন্ত কোনও মিটিংয়ে ডাকিনি, এই বিষয়েও তাদের সঙ্গে কথা বলা আমরা যৌক্তিক মনে করছি না। বাম সংগঠন তো অনেকগুলো আছে কিন্তু যেগুলো গণঅভ্যুথানের সঙ্গে সহযোগী ছিল, অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে অবশ্যই কথা হবে।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক