প্রধান উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৫, ১৭:৩০আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:৩০

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

রবিবার (১৮ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সিম্পসন জুলাই ও আগস্টের গুরুত্বপূর্ণ ঘটনাবলি বর্ণনা এবং দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

এ সময় নারদিয়া সিম্পসন জানান, সময়টি আবেগপ্রবণ ছিল। বাংলাদেশের জনগণকে ‘অত্যন্ত উদার ও অতিথিপরায়ণ’ এবং দেশে তার চার বছরের সময়কালকে চমৎকার আখ্যায়িত করে ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, ‘আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে এই যাত্রায় আছি।’

ড. মুহাম্মদ ইউনূস এ বছরের আগস্ট মাসে জুলাই মাসের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদানের জন্য ভারপ্রাপ্ত হাইকমিশনারকে আমন্ত্রণ জানান। তিনি বলেন, ‘ছাত্রদের নেতৃত্বে বিপ্লবের সময় বাংলাদেশে দায়িত্ব পালনকারী অন্যান্য রাষ্ট্রদূতদেরও সরকার আমন্ত্রণ জানাবে।’

প্রধান উপদেষ্টা জানান, তিনি একটি ঐকমত্য গঠন কমিশনের নেতৃত্ব দেবেন, যা সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে। 

সিম্পসন অন্তর্বর্তীকালীন সরকার এবং এর সংস্কার উদ্যোগের প্রতি অস্ট্রেলিয়ার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। 

সরকারের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও বৈঠকে উপস্থিত ছিলেন।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম