তামাকজাত পণ্যের মোড়কে ছবিযুক্ত স্বাস্থ্য সতর্কবার্তা দেওয়ার বিষয়টি আজ থেকে বাধ্যতামূলক হলেও তামাকবিরোধী সংগঠনগুলোর মতে, হাতে গোনা কয়েকটি জর্দা কোম্পানি ছাড়া কোনও বিড়ি সিগারেট এ কোম্পানি মানেনি এ আইন।
এই আইনের লঙ্ঘিত হচ্ছে কিনা তা দেখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়ক মোহাম্মদ রুহুল কুদ্দুস।
এদিকে ১৯ মার্চ থেকে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তা ছাড়া কোনও তামাকজাত দ্রব্য বিক্রি বা বাজারজাত করা যাবে না বলে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল(এনটিসিসি) থেকে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫, (২০১৩ সালে সংশোধিত) এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী ১৯ মার্চ থেকে তামাকজাত দ্রব্যের প্যাকেট, কার্টন বা কৌটার উপরিভাগে শতকরা ৫০ শতাংশ জুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তা থাকতে হবে।
আরও উল্লেখ করা হয়, কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান এই বিধান লংঘন করলে ছয় মাসের কারাদণ্ড বা অনধিক দুই লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অপরাধের পুনরাবৃত্তির জন্য দণ্ড দ্বিগুণ হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
/জেএ/এইচকে/








