নারী ফুটবল প্রমোট করা উচিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৫, ১৮:৩৬আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৮:৩৬

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সরকার মনে করে নারীদের ফুটবল প্রমোট করা উচিত। তারা আমাদের সমাজের অংশ এবং তারা আমাদের গর্ব। নারীদের ফুটবল ব্যাহত হোক এটা সরকার চায় না।

বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আজাদ মজুমদার বলেন, মেয়েদের ফুটবল খেলাকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছে। যদিও সরকার আয়োজিত তারুণ্যের উৎসবের আওতায় পড়ে না খেলাটি। খেলা আয়োজনকে কেন্দ্র করে কিছু সমস্যা আমরা লক্ষ্য করেছি। সরকারের পক্ষ থেকে বিষয়টি সিরিয়াসলি নেওয়া হয়েছে এবং বিষয়টি প্রশাসনকে খুব গুরুত্বের সঙ্গে দেখতে বলা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে আমার কথা বলেছি। তারা স্থানীয় পর্যায়ে কথাবার্তা বলছেন। এই বিষয়ে কীভাবে একটি গ্রহণযোগ্য সমাধান তৈরি করা যায়, সেটি নিয়ে সবাই কাজ করছেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার মেয়েদের খেলাধুলার বিষয়ে উদ্বুদ্ধ করে। আমাদের নারী ফুটবল দল আমাদের গর্ব। তারা সাফ চ্যাম্পিয়ন হয়েছে এবং নারী ফুটবল দলকে কীভাবে উজ্জীবিত করা যায় সে নিয়েও সরকার নানা উদ্যোগ নিচ্ছে। দাভোসে প্রধান উপদেষ্টার সঙ্গে ফিফা সভাপতির কথা হয়েছে। তিনি কথা দিয়েছেন মার্চে ওনি আসবেন, বিশেষ করে নারী ফুটবল দলকে উজ্জীবিত করতে।

/এসও/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম