অন্তর্বর্তী সরকারকে হেয় করার চেষ্টা করছে ‘দ্য অর্গানাইজার’: প্রেস উইং ফ্যাক্টস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৫, ১৯:০৭আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৯:০৭

ভারতের সাপ্তাহিক পত্রিকা ‘দ্য অর্গানাইজার’ অন্তর্বর্তী সরকারকে হেয় করা ও বাংলাদেশে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত করার জন্য আবারও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা শুরু করেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে এই তথ্য জানানো হয়। 

ভারতের সাপ্তাহিক পত্রিকার ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরোসের সঙ্গে বৈঠকের মাধ্যমে ট্রাম্প প্রশাসনকে চ্যালেঞ্জ করছে ড. ইউনূস। 

প্রেস উইং ফ্যাক্টস জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণ আস্থা রয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার টিম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত সৃষ্টির একটি স্বচ্ছ প্রচেষ্টা হিসেবে বিষয়টি দেখবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভালো করেই জানে যে, প্রফেসর ইউনূস বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যার মধ্যে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে ব্যবসায়ী ও সুশীল সমাজের সংগঠনের নেতারাও রয়েছেন, এমনকি খোদ বাংলাদেশের সমালোচনাকারীরাও এর মধ্যে আছেন। 

প্রেস উইং জানায়, সম্পূর্ণ মনগড়া প্রচারণার মাধ্যমে দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির প্রচেষ্টা মোকাবিলায় আমরা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অন্যান্য বন্ধু ও মিত্রদের সঙ্গে কাজ অব্যাহত রাখতে চাই।

/এসও/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম