আলোকচিত্র আর গ্রন্থ প্রদর্শনীতে প্রত্নতত্ত্ববিদ যাকারিয়াকে স্মরণ

ঢাবি প্রতিনিধি
২০ মার্চ ২০১৬, ০৪:৩৯আপডেট : ২০ মার্চ ২০১৬, ০৪:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয় দিনব্যাপী আলোকচিত্র,গ্রন্থ প্রদর্শনী ও আলোচনা সভার মাধ্যমে বিশিষ্ট  প্রত্নতত্ত্ববিদ প্রয়াত আবুল কালাম মোহাম্মদ যাকারিয়াকে স্মরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাজমা খান মসলিশ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম খান, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মিসেস শামীম বানু, মওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মওলানা নুরুদ্দিন ফতেহপুরী, অনুবাদক ফাদার সিলভানো গারেল্লো, সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু, আলোকচিত্রী পাভেল রহমান, প্রবীণ ক্রীড়া সংগঠক কাজী আনিসুর রহমান, গবেষক জাকারিয়া মণ্ডল, প্রয়াত আ ক ম যাকারিয়ার কন্যা মাসুমা খাতুন, ছেলে মারুফ শমসের যাকারিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

স্মরণ সভায় উপাচার্য প্রয়াত প্রত্নতত্ত্ববিদ আ ক ম যাকারিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তিনি পরিণত বয়সেই মৃত্যুবরণ করেছেন।কিন্তু কিছু গুণী মানুষ থাকেন, বুদ্ধিবৃত্তি চর্চার ক্ষেত্রে যাদের আবেদন কখনো শেষ হয় না। তিনি শুধু একজন দক্ষ প্রশাসক বা প্রত্নতত্ত্ববিদ ছিলেন না, তিনি ছিলেন নৃতত্ত্ববিদ, ইতিহাসবিদ, অনুবাদক, পুঁথি সাহিত্য বিশারদ, ক্রীড়া সংগঠক এবং পূর্ণাঙ্গ ভালো মানুষ।’ বিরল প্রতিভার অধিকারী এই ব্যক্তিত্বের জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে সত্যিকারের সৎ ও ভালো মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতিও আহ্বান জানান।
প্রসঙ্গত, আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন এবং ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি মারা যান।

এসআর/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম