ইউপি নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা: পুলিশের মহাপরিদর্শক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৬, ১৩:২২আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৩:২২

পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হকইউনিয়ন পরিষদ নির্বাচনে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি এ কে এম শহীদুল হক। রবিবার বেলা ১১টায় ইউপি নির্বাচন ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সদর সফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শহীদুল হক বলেন, নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ হবে ২২ মার্চ। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ৩১ মার্চ। এতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, বিজিবি এবং আনসারস এক লাখ ৮০ হাজার সদস্য দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনের সময় পুলিশের ৪০ হাজার, র‌্যাবের ৯ হাজার, বিজিবির ৯ হাজার ও আনসারের ৪ হাজার সদস্য থাকবে। তারা ভোটগ্রহণের কেন্দ্র এলাকায় দায়িত্ব পালন করবে। এছাড়া টহলেও দায়িত্ব পালন করবে পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, সম্প্রতি ঘটে যাওয়া দেশের ২০৮টি নির্বাচনি সহিংসতায় ৭ জন নিহত, ৫৮০ জন আহত হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ১৪৩টি। জিডি হয়েছে ৫৫টি। গ্রেফতার করা হয়েছে প্রায় ১০০ জনকে।

এদিকে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সবার কাছে সহযোগিতা চেয়েছেন শহীদুল হক।

/জেইউ/এআর /এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম