রাজধানীতে ট্রেনের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৬, ১৪:০৫আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৪:০৭

ট্রেনের ধাক্কায় নিহত রাজধানীর কাওরান বাজারে ট্রেনেরে ধাক্কায় জহিরুল ইসলাম (৩২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।  রবিবার সকাল ৮টার দিকে রাজধানীর কাওরান বাজারের কাটপট্টি এলাকার সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম সিরাজগঞ্জ কাজীপুর থানার মৃত ইউসুফ আলী শেখের ছেলে। তিনি মিরপুরে দক্ষিণ পাইকপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন।
রিকশার মালিক রায়হান জানান, রবিবার সকালে তিনি ও জহিরুল হারিয়ে যাওয়া এক আত্মীয়কে খুঁজতে বের হলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত জহিরুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেলা ১১টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্পের ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান, জহিরুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগে রাখা হয়েছে।
এদিকে রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পরে শামীম আহমেদ (২৯) নামে এক ব্যক্তি মারা গেছেন। রবিবার সকাল ৯টার দিকে বনানী রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। জিআরপি থানার ওসি আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম