চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি: আসিফ নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪২

সরকার বর্তমানে ‘চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে’ উল্লেখ করে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘মামলার এজাহার সুন্দর করে লেখেন, তথ্য দিন। হুটহাট করে কাউকে জামিন দেবেন না, বিচার বিবেচনা করে দেবেন। ১৫ বছর ধরে অরাজকতা, গুম ও খুন হয়েছে। প্রতিটি হত্যার বিচার হতে হবে। বর্তমানে চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।’

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজারবাগে পরিদর্শক থেকে ডিআইজি পর্যন্ত তিন শতাধিক পুলিশ কর্মকর্তাদের নিয়ে মানবাধিকার ও পরিবেশ আইন বিষয়ক একটি কর্মশালায় আইন উপদেষ্টা আসিফ নজরুল এ কথা বলেন। 

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ করে আসিফ নজরুল বলেন, ‘বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে। সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বিশেষ করে আপনাদের অধিকতর সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।’

উপদেষ্টা বলেন, ‘বিগত সময়ে সিংহভাগ প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। আইনের যাচ্ছেতাই ব্যবহার করা হয়েছে। উচ্চ আদালত রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। প্রতিষ্ঠানের ধ্বংসস্তুপের মধ্যে দাঁড়িয়ে আমরা কাজ করছি। স্বাধীনভাবে আইনশৃংখলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন।’

আসিফ নজরুল বলেন, ‘ডিটেইলস লিখতে হবে। তাহলে বিচারকদের সিদ্ধান্ত নিতে সহজ হবে। প্রতিটি হত্যার বিচার হবে, প্রতিটি গুমের বিচার হবে– সেই বার্তা দিতে হবে।’

/এবি/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম