অভিভাবকের তর্কের ‘প্রতিশোধে’ সন্তানদের বহিষ্কার!

উদিসা ইসলাম
২০ মার্চ ২০১৬, ১৮:০০আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৮:০০

স্কুলের-লোগো ‘স্কুলে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ নেই’- অভিভাবক মিনহাজ আহমেদের এই ‘অসন্তোষ’ প্রকাশের পর থেকেই তর্কের শুরু। আর ওই তর্কের জের ধরে অষ্টম ও প্রথম শ্রেণিতে পড়া তার দুই সন্তানকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বাড্ডার স্যার জন উইলসন স্কুলে। তবে দুই শিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়ে মুখ খুলছে না স্কুল কর্তৃপক্ষ। ইতোমধ্যে পুরো বিষয় জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন অভিভাবক মিনহাজ।
বহিষ্কারের সিদ্ধান্ত জেনে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করলে তারা অভিভাবককে ক্ষমা চেয়ে চেয়ারম্যানের কাছে চিঠি দিতে বলেন। তবে সেটা করেও শেষ রক্ষা হবে কি না তা নিয়ে শঙ্কায় আছেন অভিভাবক।
মিনহাজ বলেন, আমি তো সবদিক বর্ণনা দিয়ে দুঃখ প্রকাশ করেছি। কিন্তু তারা এভাবে চায়নি। এই চিঠির বিষয়ে বোর্ডে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে। যদিও আমার ছেলেমেয়েদের বিষয়ে বোর্ডে নাকি কেউ একক সিদ্ধান্ত নিয়েছেন তা জানি না।
এদিকে ঘটনার পর থেকে দুই শিক্ষার্থী মানসিকভাবে ভেঙে পড়েছে। আইনজীবীরা বলছেন, এভাবে অভিভাবকদের সঙ্গে তর্কের জেরে শিক্ষার্থীকে বহিষ্কারের কোনও নিয়ম থাকতে পারে না।

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম