জুলাই আন্দোলনে আহতদের বিদেশে পাঠাতে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৮

জুলাই-আগস্ট আন্দোলনে গুরুতর আহতদের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিভিন্ন দেশে পাঠাতে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম।

তিনি জানান, পররাষ্ট্র, স্বাস্থ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়সহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো নিরলস পরিশ্রম করে এই প্রক্রিয়ায় দ্রুত ভিসা প্রাপ্তি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো সহায়ক ভূমিকা পালন করছে। 

মোহাম্মদ রফিকুল আলম জানান, গত এক সপ্তাহে (৭ থেকে ১২ ফেব্রুয়ারি) থাইল্যান্ডে চিকিৎসার জন্য ১০টি ভিসা করানো সম্ভব হয়েছে। গত ৮ ও ৯ ফেব্রুয়ারি স্ট্রেচার সিটে করে দুজন গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত রোগীকে দেশটিতে পাঠানো হয়েছে। 

এছাড়াও ১০ তারিখে আরও ৬ জন রোগী থাইল্যান্ডে পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, ব্যাংককে অবস্থিত বাংলাদেশ মিশন এই রোগীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি